Life!
আপনার জীবনে এমন একটা সময় আসবেই যখন আপনার মনে হবে এই পৃথিবী থেকে আপনার কিছু আর পাওয়ার নাই,না আছে কিছু দেওয়ার। আপনার যদি লক্ষ্য থাকে ভালোভাবে দুইটা দিন বাচাঁর তবে দুইটাদিন সুন্দর ভাবে বাচঁতে পারলেই এই সময়টা আসবে,আপনার যদি লক্ষ থাকে ইমারত গড়ার,নিজের একটা রাজ্য প্রতিষ্ঠা করার তবে তা পূরন হলে এই সময়টা আসবে! তবে যখনই বা যে বয়সেই আসুক এ সময়টা বেশ সুন্দর! অনেক বেশি সুন্দর! আপনার তখন কিছু না পাওয়ার আফসোস থাকবেনা,না থাকবে কিছু দেওয়ার আফসোস। ঠিক ঐ মুহূর্ত থেকে আপনার তখন প্রত্যেকটা দিনকে মনে হবে বোনাস। ঐ মুহূর্ত থেকে আপনি যাই পাবেন মনে হবে এইটার আসলেই আলাদা করে কোনো ভ্যালু নাই,আবার কারো জন্য বা কিছুর জন্যে ভালো বা খারাপ কিছু করলেও গর্ব করার মতো কোনো অনুভুতি আসবেনা। এই মূহুর্ত টা কোনো কষ্ট না যন্ত্রনা পেয়ে অর্জিত মূহুর্ত না,আবার কোনো বিশাল কিছু পেয়ে অর্জিত মূহুর্ত ও না,আবার সব ছেড়েছুড়ে হতাশ হয়ে অর্জিত মূহুর্ত ও না। আবার এমন কোনো মূহুর্ত না যে কিছু থেকে আপনি পালিয়ে বাচঁতে চাচ্ছেন।এই সময়টায় সবচেয়ে হাসিখুশি থাকেন আপনি,এই সময়টায় যা ইচ্ছে তা করতে পারেন আপনি,এই সময়টায় থাকেনা না পাওয়ার কোনো আফসোস অথবা নতুন করে কোনো টার্গেট এচিভ করার স্পৃহা।থাকেনা কোনো চাপা কষ্ট বা ক্ষোভ,পাখির ডানায় মুক্ত জীবন এই সময়ের সবচেয়ে বড় চাওয়া।
এইটা যেকোনো বয়সেই আপনার আসতে পারে।হোক ৩০ কিংবা ৬০,বা আরও বেশি অথবা কম! তবে একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় আপনার জীবনে যখন এই রিয়েলাইজেশন টা আসবে তখন আপনার মধ্যে মৃত্যু নামক জিনিশটার সামান্য টুকু ভয়ও কাজ করবেন্না। এমন পরিনত একটি জীবন পাড় করার পর জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আপনার মনে "ইশ আরো কয়েকটাদিন বাচতাম,আমার এখনো অনেক কিছু করা বাকি,অনেক কিছু পাওয়া বাকি" এইসব চিন্তাও আসবেনা এবং এইটাই সফলতা!
পূর্ন জীবন অনেক সুন্দর,পূর্ন জীবনের স্বাদ নিতে পারা মানুষগুলো আমার বেশ পছন্দের!

Enjoy Reading This Article?
Here are some more articles you might like to read next: