Career

প্রতিদিনই অন্তত একবারের জন্য হলেও মনে হয়, এইসব পড়াশোনা কিছুই ক্লিক করবে না। কিছু দিন যাবে এই বাবলের মধ্যে- ক্লাস, সিটি, অ্যাসাইনমেন্ট। এসব‌ করে অনেক প্যারা নিচ্ছি, নিতে থাকবো! তারপর একদিন বাবল ফেটে যাবে, যেভাবে ইমোশনাল বাবল ভেঙ্গে গেছিলো, একইভাবে। হেরে গিয়ে রাস্তায় এসে দাঁড়াতে হবে।‌ এইসব যখন ভাবি, মাথাটায় ঝিম ধরে উঠে। চোখ ঝাপসা হয়ে আসে। লাল বাসে করে বাসায় ফিরি, ঘুমাই। সকালে আটটার আগে উঠতে হবে, তাড়াহুড়ো করে ক্লাসে যাইতে হবে। দুনিয়া উল্টায়ে গেলেও, যতই ক্লান্ত লাগুক, সকালে অ্যালার্ম মিস করলেও নয়টার ক্লাস মিস দেয়া যাবে না। সকালে বেশি ঘুমানো যাবে না, শুক্র-শনিবার বাসায় বসে চিল করা যাবে না। এই ব্যাপারগুলা আতঙ্কের মত কাজ করে। এসব নিয়াই বেঁচে থাকি, ক্যারিয়ার নিয়া প্যানিকড হ‌ই। ভালো থাকি!



Enjoy Reading This Article?

Here are some more articles you might like to read next:

  • Welcome 2026 ✨
  • Life!
  • Happy Birthday Leo! 🖤
  • শুভ জন্মদিন বাংলাদেশ আওয়ামী লীগ 🖤
  • Appreciation!