Park Canteen, 101 Acres!



সময়ের সাথে সম্পর্ক ভাঙে, সম্পর্ক গড়ে, কত প্রিয়জন হারিয়ে যায়৷ কত মানুশ আজ অচেনা, একসাথে চলা মানুশ ও তার আজকের অবস্থাটাও জানা নাই৷ মাঝে মাঝে শুধু বছরগুলােই চলে যায় না, মানুষগুলােও চলে যায়। শুধু ক্যালেন্ডারটা বদলায় না, বদলে যায় মানুষের থাকা আর না থাকার হিসেব। মাঝের ব্যবধান গুলাে কিন্তু আমরাই করি, কিন্তু সময়ের গায়ে দোষ চাপিয়ে আগাতে থাকি... সময়তো আর জানতে চায় না,

"আমার কি দোষ?" আশেপাশের মানুষের ভিড়ে কাছের মানুষেরা কখন যে দূরে চলে যায়...

তারপর একটা সময়ে এসে সবকিছু ঝাপসা হয়৷ তার‌ও অনেকগুলো সন্ধ্যার পরে, আমাদের ব্যস্ত হয়ে যাওয়ার সুক্ষ অভিনয়ের ফাঁকে ভুল করে ভুলে না যাওয়া স্মৃতিগুলাে হুট করে যখন মনে পড়ে যায়, জীবনটা ক্ষণিকের জন্য খুব যত্ন করে এলোমেলো হয়ে যায়। ভাঙা-গড়ার এই পৃথিবীতে কত স্বপ্নের ভাংচুর হচ্ছে তার খবর রাখে কেও, খুব কাছের কোন প্রিয়জন?

ভোকাল: Nihar পার্ক ক্যান্টিন, নোবিপ্রবি




Enjoy Reading This Article?

Here are some more articles you might like to read next:

  • Welcome 2026 ✨
  • Life!
  • Happy Birthday Leo! 🖤
  • শুভ জন্মদিন বাংলাদেশ আওয়ামী লীগ 🖤
  • Appreciation!